সামান্থার মা হওয়ার জল্পনায় সিলমোহর দিলেন কে?
দীর্ঘদিন ধরেই নানা জল্পনা সামান্থা মা হতে চলেছেন। অবশেষে সেই জল্পনাতেই যেন সিলমোহর পড়ল। সম্প্রতি ‘মা ইন্টি বাঙ্গারাম’-এর সাকসেস পার্টিতে সামান্থাকে দেখা যায়। সেখানে তাঁর বেবি বাম্প স্পষ্টভাবে নজরে আসে বলে দাবি । সম্প্রতি পরিচালক বি.ভি নন্দিনী রেড্ডি মন্তব্য করেন সামান্থার জীবনের এই সময়টা ব্যক্তিগত ও পেশাগত, দুই ক্ষেত্রেই অত্যন্ত সুন্দর এবং তাৎপর্যপূর্ণ।