জওয়ানরা ফিরে যেতেই কলেজের ছাদে কন্ডোম! বারাসত গভর্নমেন্ট কলেজে চাঞ্চল্য
বিধানসভা নির্বাচনের সময়ে ডিসিআরসি সেন্টার ছিল বারাসত গভর্নমেন্ট কলেজে। জেলার হাবরা, অশোকনগর, দেগঙ্গা এবং বারাসত কেন্দ্রের গণনাকেন্দ্রও করা হয়েছিল এখানে। ভোটের অনেক আগে থেকে কলেজ নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর দখলে ছিল। ফলে, ওই কলেজের একাধিক ক্লাসরুম, লাইব্রেরি বিল্ডিং, বয়েজ় এবং গার্লস কমনরুমগুলো এতদিন ব্যবহার করা যেত না। সম্প্রতি কেন্দ্রীয় বাহিনী কলেজ ছাড়ে। এর পরেই ধীরে ধীরে কলেজের বিভিন্ন ঘর খোলা হয়।