WB Budget Big Announcement: ৫০০ টাকা করে ভাতা বাড়ল বয়স্ক-বিধবা ও বিশেষভাবে সক্ষমদের, বড় ঘোষণা অন্নপূর্ণা যোজনা নিয়েও | West Bengal Budget Big Announcement: 500 rs Hike in Pension for Elderly, Widows and Disabled Persons, Big Announcement on Annapurna Yojana - 24 Ghanta Bangla News
Home

WB Budget Big Announcement: ৫০০ টাকা করে ভাতা বাড়ল বয়স্ক-বিধবা ও বিশেষভাবে সক্ষমদের, বড় ঘোষণা অন্নপূর্ণা যোজনা নিয়েও | West Bengal Budget Big Announcement: 500 rs Hike in Pension for Elderly, Widows and Disabled Persons, Big Announcement on Annapurna Yojana

Spread the love

কলকাতা: রাজ্যে বিজেপি সরকারের প্রথম বাজেট। আর সেই বাজেটেই বড় ঘোষণা রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের। রাজ্যের সরকারি কর্মীদের জন্য ২০ শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি অন্নপূর্ণা যোজনা ও প্রবীণ নাগরিকদের ভাতা নিয়ে বড় ঘোষণা করলেন তিনি।

প্রথম বাজেটেই বিজেপি সরকার নারী ক্ষমতায়নের উপরে বিশেষ জোর দিয়েছে। এ দিন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, “নারী ক্ষমতায়ন ও আর্থিক ক্ষেত্রে তাদের অধিক অংশগ্রহণের জন্য অন্নপূর্ণা যোজনা শুরু করা হয়েছে। এই স্কিমের অধীনে রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সী যোগ্য মহিলাদের জন্য মাসে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া সুনিশ্চিত করা হচ্ছে। এই নির্দিষ্ট স্কিমে উপভোক্তার আধার যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। এই স্কিমে আমরা ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করছি।”

রাজ্যের প্রবীণ নাগরিকদের জন্যও বড় ঘোষণা করেছে বিজেপি সরকার। বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষমদের জন্য মাসিক পেনশন ৫০০ টাকা করে বাড়ানোর প্রস্তাব দেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। অর্থাৎ এতদিন প্রবীণ নাগরিক, বিধবা মহিলারা মাসে ১ হাজার টাকা করে পেনশন বা আর্থিক সাহায্য পেতেন। এবার থেকে ১৫০০ টাকা করে পাবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *