ঠিক যেন মাইকেল জ্যাকসন, শাড়ি পড়ে মহিলার নাচ দেখে মজল নেটপাড়া
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন এক ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর। তিনি ঐতিহ্যবাহী শাড়ি পরিহিত অবস্থায় মাইকেল জ্যাকসনের আদলে চমৎকার সব নাচের মুদ্রা প্রদর্শন করে দক্ষতা, ভারসাম্য ও সৃজনশীলতার জন্য ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে কোমল কুমারী নামে ওই মহিলাকে মাইকেল জ্যাকসনের অত্যন্ত জনপ্রিয় গান ‘বিলি জিন’-এর তালে নাচতে দেখা গিয়েছে।