Civic Volunteers salary hike: বাদ পড়ল না কেউ! সিভিক ভলান্টিয়ার-গ্রিন পুলিশদের বেতন বাড়ল বাজেটে, কত টাকা জেনে নিন | WB Budget 2026: Civic Volunteers and Green Police Get Salary Hike, Check Revised Pay - 24 Ghanta Bangla News
Home

Civic Volunteers salary hike: বাদ পড়ল না কেউ! সিভিক ভলান্টিয়ার-গ্রিন পুলিশদের বেতন বাড়ল বাজেটে, কত টাকা জেনে নিন | WB Budget 2026: Civic Volunteers and Green Police Get Salary Hike, Check Revised Pay

Spread the love

সিভিক ভলান্টিয়ার-গ্রিন পুলিশের বেতন বাড়ল।Image Credit: TV9 বাংলা

কলকাতা: বাজেটে বাদ পড়ল না কিছু। সবদিকেই নজর দিল রাজ্যের নতুন বিজেপি সরকার। সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে বাসের কন্ডাক্টর-সকলের বেতন বৃদ্ধির ঘোষণা করা হল। এ দিন বিজেপি সরকারের প্রথম বাজেট ছিল। সেখানে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সরকারি ও সরকার অধীনস্থ কর্মীদের বেতন নিয়ে ঘোষণা করলেন।

কী কী ঘোষণা করলেন-

এ দিন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেন, রাজ্যে চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ থাকবে।

২০ হাজার পুলিশ ও ৫০ হাজার শিক্ষক নিয়োগ করা হবে।

স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে নিযুক্ত কন্ডাক্টরদের পারিশ্রমিক বাড়িয়ে ১৬ হাজার টাকা করার প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ ও ভিলেজ পুলিশ কর্মীদের অগস্ট মাস থেকে মাসিক পারিশ্রমিক দুই হাজার টাকা করে বাড়িয়ে দেওয়া হল।

প্রাণী বন্ধু, প্রাণী সেবা ও অন্যান্য এআই কর্মীদের গুরুত্বপূর্ণ কাজকে স্বীকৃতি দিতে এদের মাসিক পারিশ্রমিক দুই হাজার টাকা করে বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *