Chandrima Bhattacherjee: মমতার দিকে চন্দ্রিমা, ছেলে সৌরভ ঋতব্রতর শিবিরে,এটা কোন অঙ্ক আবার? | Chandrima bhattacherjees son join in ritabrata banerjees team
কলকাতা: মা আর ছেলে দু’জন দুই দিকে। কালীঘাট তৃণমূলের রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacherjee)। তাঁর ছেলে সৌরভ বসু যোগ দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরোধী শিবিরে। ছেলে যে বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছেন জানেন না চন্দ্রিমা? উঠছে প্রশ্ন।
সৌরভ বসু ৮৬ নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলর। সোমবার নিউটাউনের একটি হোটেলে বৈঠক চলছিল নতুন তৃণমূলের। সেখানে উপস্থিত ছিলেন অনেকে। তাৎপর্যপূর্ণভাবে সেই বৈঠকে উপস্থিত ছিলেন চন্দ্রিমা-পুত্র। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায় সাংবাদিক বৈঠক চলাকালীন বলেন, “আমি একটা কথা বলতে পারি অনেকটা মিউজিক্যাল চেয়ারের মতো। সৌরভ বসু একজন ব্যক্তি। তিনি কার ছেলে কার নাতি এগুলো গুরুত্বপূর্ণ নয়। তিনি কলকাতা পুরসভার একজন গুরুত্বপূর্ণ কাউন্সিলর। জনপ্রিয় কাউন্সিলর। আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন। নিশ্চিতভাবে আগামী দিনের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
এখানে উল্লেখ্য, এর আগে বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পুত্র বৈদ্যনাথ ঘো, দস্তিদার মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন। এমনকী, বিয়েতে মমতা তাঁকে যে সোনা উপহার দিয়েছিলেন তাও ফেরাতে উদ্যোগী হন বৈদ্যনাথ। সেই নিয়ে আলোচনাও হয়। এরপর আজ দেখা গেল চন্দ্রিমার ছেলে উপস্থিত ঋতব্রতদের শিবিরে।
এখানে উল্লেখ্য, সোমবার তৃণমূলের বিদায়ী বোর্ডের একগুচ্ছ কাউন্সিলর হাজির হন গোপন বৈঠকে। বাস থেকে একে একে নামেন জুঁই বিশ্বাস, তারক সিং, অসীম বসু, কাকলি সেন। অভিজাত হোটেলে হাজির হয়েছেন প্রাক্তন মেয়র তথা বিধায়ক ফিরহাদ হাকিম ও বিধায়ক জাভেদ খান। কার্যত গোপনেই এদিন ওই বাসে চেপে নিউটাউনের হোটেলে পৌঁছে যান কাউন্সিলররা। সেখানেই দেখা যান রয়েছেন চন্দ্রিমাপুত্র।