২বার বিশ্বকাপ জিতেছে উরুগুয়ে, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী? - 24 Ghanta Bangla News
Home

২বার বিশ্বকাপ জিতেছে উরুগুয়ে, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

Spread the love

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup 2026) উরুগুয়ে (Uruguay) এমন একটি জার্সি পরে খেলছে, যা নিয়ে বহু বছর ধরেই ফুটবলপ্রেমীদের মধ্যে কৌতূহল রয়েছে। দেশটি বিশ্বকাপ জিতেছে মাত্র দু’বার— ১৯৩০ ও ১৯৫০ সালে। কিন্তু তাদের জার্সির প্রতীকের উপরে রয়েছে চারটি তারা বা স্টার (Star)। অনেকেরই প্রশ্ন, অতিরিক্ত দু’টি তারার কারণ কী? এর উত্তর লুকিয়ে রয়েছে বিশ্বকাপ শুরুর আগের ফুটবল ইতিহাসে।

চারটি তারার রহস্য

উরুগুয়ের চারটি তারা চারটি বিশ্বশিরোপার প্রতীক। এর মধ্যে দু’টি এসেছে বিশ্বকাপ থেকে এবং বাকি দু’টি অলিম্পিক্স ফুটবল থেকে।

উরুগুয়ের চারটি স্বীকৃত শিরোপা হল—

প্যারিস অলিম্পিক্স, ১৯২৪

আমস্টারডাম অলিম্পিক্স, ১৯২৮

বিশ্বকাপ, ১৯৩০

বিশ্বকাপ, ১৯৫০

উরুগুয়ে ফুটবল সংস্থা ২০২১ সালে জানায়, ‘চারটি তারা ১৯২৪ ও ১৯২৮ সালের অলিম্পিক্সে জেতা সোনার পদক এবং ১৯৩০ ও ১৯৫০ সালের বিশ্বকাপ জয়ের প্রতীক।’ এখনকার মতো তখন অলিম্পিক্স ফুটবলে বয়সসীমা ছিল না। বিশ্বকাপ চালু হওয়ার আগে অলিম্পিক্ই ছিল আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা। সেই টুর্নামেন্টগুলি ফিফার তত্ত্বাবধানে আয়োজিত হয়েছিল। তাই ফিফা সেগুলিকে বিশ্বচ্যাম্পিয়নশিপের মর্যাদা দেয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *