‘রোনাল্দোকে পাস দিতে বাধ্য নই…’, পর্তুগাল দলে গুরুত্ব কমছে CR7-এর? বাড়ছে বিতর্ক
রোনাল্দোকে নিয়ে কী বলেছেন ফ্রান্সিসকো কনসেইসাও?
বিশ্বকাপের প্রথম ম্যাচে পর্তুগালের নিষ্প্রভ পারফরম্যান্সের পর অনেকেই প্রশ্ন তুলেছেন, ৪১ বছর রোনাল্দোর জন্যই কি ভুগতে হচ্ছে দলকে? এর পাশাপাশি তারকা হওয়ার সুবাদে রোনাল্দোকে পুরো ম্যাচ খেলাতে বাধ্য হচ্ছেন কোচ এমন জল্পনাও বাড়ে। এই নিয়ে দলের অবস্থান স্পষ্ট করলেন তরুণ উইঙ্গার ফ্রান্সিসকো কনসেইসাও। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘রোনাল্দোকে পাস দিতে বাধ্য নয় কোনও ফুটবলার। ওঁকে বল বাড়ানোর জন্য আলাদা কোনও চাপ নেই। যে প্লেয়ার ফাঁকায় ও মাঠে ভালো পজ়িশনে থাকে, তাকেই পাস বাড়াই আমি।’