বাজেটের নথি হাতে বিধানসভায় পৌঁছোলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত - 24 Ghanta Bangla News
Home

বাজেটের নথি হাতে বিধানসভায় পৌঁছোলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

Spread the love

কলকাতা: ঘড়ির কাঁটা বারোটা ছুঁলেই বিধানসভায় পেশ হতে চলেছে নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। তার আগে সোমবার সকাল থেকেই বিধানসভা চত্বরে ব্যস্ততা তুঙ্গে। একে একে…

কলকাতা: ঘড়ির কাঁটা বারোটা ছুঁলেই বিধানসভায় পেশ হতে চলেছে নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। তার আগে সোমবার সকাল থেকেই বিধানসভা চত্বরে ব্যস্ততা তুঙ্গে। একে একে বিধানসভায় প্রবেশ করতে শুরু করেছেন বিভিন্ন দলের বিধায়কেরা। এসে পৌঁছেছেন মন্ত্রিসভার সদস্যরাও। বাজেট পেশের ঠিক আগে, সকাল সাড়ে ১১টা থেকে বিধানসভায় শুরু হয়েছে মন্ত্রিসভার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে বাজেটের মূল রূপরেখায় আনুষ্ঠানিক সিলমোহর পড়ার পরেই তা পেশ করা হবে বিধানসভার টেবিলে। (West Bengal Budget 2026 Live Updates)

এ দিকে, রাজ্যবাসীর নজর যখন বিধানসভার অলিন্দে, ঠিক তখনই সোমবার সকালে সমাজমাধ্যমে একটি বিশেষ ছবি পোস্ট করে জল্পনা ও উৎসাহ আরও বাড়িয়ে দিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎকারের একটি ছবি পোস্ট করেছেন তিনি। লোক ভবনে তোলা ওই ছবিটির ক্যাপশনে অর্থমন্ত্রী লিখেছেন, “বাজেটের আগে তাঁর আশীর্বাদ।” নতুন অর্থমন্ত্রীর এই দিল্লি সফর এবং প্রধানমন্ত্রীর কাছ থেকে শুভেচ্ছা ও পরামর্শ নেওয়ার বিষয়টি পশ্চিমবঙ্গের সার্বিক আর্থিক উন্নয়নে কেন্দ্রের বাড়তি সহযোগিতারই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

এখন সাড়ে ১১টার এই অভ্যন্তরীণ বৈঠক শেষের অপেক্ষা। মন্ত্রিসভার অনুমোদন মেলার পরেই দুপুর ১২টায় অর্থমন্ত্রীর ব্রিফকেস থেকে বেরোবে নতুন সরকারের প্রথম আর্থিক খতিয়ান ও একগুচ্ছ নতুন ঘোষণা। কর্মসংস্থান থেকে শুরু করে সামাজিক পরিকাঠামো, অর্থমন্ত্রীর ঝুলিতে আজ রাজ্যের জন্য কী কী চমক থাকে, সেদিকেই আপাতত তাকিয়ে গোটা বাংলা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *