জামাই ষষ্ঠীতে বাড়ল দাম, খাসি-ইলিশের বাজারে শ্বশুরদের হাঁসফাঁস
এই সময়, তমলুক: জামাইষষ্ঠী বলে কথা! হিসেব-নিকেশ, পকেটের টান, বাজারদরের হাল— সব কিছুকেই খানিক ছুটি দিয়ে জামাই আপ্যায়নে মেতেছেন শ্বশুর-শাশুড়িরা। কিন্তু, রবিবার সকালে বাজারে গিয়ে অনেকেরই খাসির মাংসের দাম শুনে চোখ কপালে উঠেছে।