কর্মীদের পেনশন ও বেতন মেটাতে কর আদায়ে জোর রায়গঞ্জ পুর কর্তৃপক্ষের
এই সময়, রায়গঞ্জ: কর্মীদের বেতন ও পেনশন মেটাতে এ বার বকেয়া ট্যাক্স আদায়ে জোর দিল রায়গঞ্জ পুরসভা। টাকার অভাবে ছ’সাত মাস ধরে সাফাইকর্মী-সহ অস্থায়ী কর্মীদের বেতন এবং অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন বকেয়া রয়েছে। টাকা জোগাড় করতে বাণিজ্যিক ভাবে নির্মিত বহুতলের বকেয়া কর আদায় করতে চাইছেন রায়গঞ্জ পুর কর্তৃপক্ষ। তাঁদের দাবি, কর বাবদ অন্তত চার থেকে পাঁচ কোটি টাকা বকেয়া রয়েছে। সেই কারণে বাণিজ্যিক সংস্থাকে নোটিস পাঠানো শুরু করেছেন রায়গঞ্জ পুর কর্তৃপক্ষ।