প্রেমিকাকে সঙ্গে নিয়ে প্রথম প্রাক্তন স্ত্রীর বাড়িতে আমির, তৃতীয় বিয়ের নিমন্ত্রণ? – Bengali News | Aamir khan meets ex wife reena dutta with partner gauri
নতুন প্রেমিকা গৌরীকে নিয়ে এখন সদা ব্যস্ত বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। একদিকে মুম্বইয়ে তাঁর নতুন বাংলো গোচ্ছাছেন, তো আরেক দিকে নিজের পরিচিতদের সঙ্গে গৌরীর আলাপ করাচ্ছেন আমির। এই যেমন, রবিবার আচমকাই প্রথম প্রাক্তন স্ত্রী রিনার বাড়িতে পৌঁছে গেলেন আমির। সঙ্গে অবশ্যই প্রেমিকা গৌরী ও ছেলে জুনেইদ। গুঞ্জন বলছে, আমির নাকি রিনার বাড়ি গিয়েছেন বিয়ের নিমন্ত্রণ করতেই। তবে বলিপাড়ায় এসব রটলেও, এই নিয়ে কিন্তু মুখ খোলেননি আমির বা রিনা কেউই।
আমিরের জীবনে যে কিরণ রাওয়ের পর নতুন প্রেম এসেছে তা আর নতুন খবর নয়। বেঙ্গালুরুর গৌরীই যে আমিরের তৃতীয় স্ত্রী হওয়ার তালিকায় নাম লিখিয়েছে, সেও সবার জানা। তবে এবার নতুন খবর হল, হুট করেই আমির ছেড়ে দিলেন তাঁর পুরনো পালি হিলের বাড়ি! সূত্রের খবর পুরনো বাড়ি ছেড়ে মুম্বইয়েই ৯ কোটির বাংলো কিনেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট!
এই খবরটিও পড়ুন
প্রসঙ্গত, কেরিয়ার শুরুর একেবারে প্রথম থেকেই মুম্বইয়ের পালি হিলের বাংলোতে থাকতেন আমির। এমনকী, আমিরের প্রাক্তন দুই স্ত্রী রিনা ও কিরণও এই বাড়িতে প্রথম এসে উঠেছিলেন। পালি হিলের এই বাড়িটি আমিরের খুবই পছন্দের। তাই জীবনে নানা ওঠাপড়া চললেও, এই বাড়িটি ছাড়েননি আমির। সূত্রের খবর, পুরনো বাড়িকে পুর্ননির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন আমির। আর সেই কারণেই নতুন অ্য়াপার্টমেন্টে নতুন ভাবে সংসার পাতা। তবে গুঞ্জন পাড়ায় রটেছে, আমির নাকি খুব শীঘ্রই গৌরীকে বিয়ে করবেন। আর গৌরীকে নতুন অ্য়াপার্টমেন্টেই নিয়ে যেতে চান। শুধু তাই নয়, তৃতীয় বিয়ের আসর নাকি পালি হিলসের বাড়িতেই বসাতে চান। সেই কারণেই নতুন করে সাজানোর প্ল্যান আমিরের। সূত্রের খবর, আগামী বছরের প্রথমেই গৌরীর সঙ্গে বিয়ের বন্ধনে জড়াবেন আমির।