‘ফিরিয়ে দাও আমার সেই…’, খুনের অভিযোগে ৪৩ বছর জেল খাটার পরে বেকসুর খালাস - 24 Ghanta Bangla News
Home

‘ফিরিয়ে দাও আমার সেই…’, খুনের অভিযোগে ৪৩ বছর জেল খাটার পরে বেকসুর খালাস

Spread the love

‘দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, আমার সেই বারোটা বছর!’ এজলাসে দাঁড়িয়ে কাঁপা গলায় হাহাকার করছেন একজন অসহায় বৃদ্ধ। গোটা আদালতে কারও মুখে কোনও কথা নেই। শুধু চোখের বাঁধ ভেঙে বইছে জল। ‘সবার উপরে’ ছবির সেই বিখ্যাত দৃশ্য ও বিখ্যাত সংলাপের ভোলার নয়। ছবি বিশ্বাস অভিনীত সেই চরিত্র মিথ্যে মামলায় দোষী সাব্যস্ত হয়ে ১২ বছর ছিলেন জেলবন্দি। তার পরে আইনজীবী ছেলের প্রচেষ্টায় নির্দোষ প্রমাণিত হন তিনি। বেকসুর খালাস ঘোষণা করেন বিচারক। কিন্তু সে রায় শুনে, জীবনের দুর্মূল্য দীর্ঘ বারোটা বছর জেলে কাটিয়ে ফেলা বাবা হাহাকার করে উঠেন। এরকমই পরিস্থিতি ফিরে এল দিল্লি হাইকোর্টে। খুনি হিসেবে ৪৩ বছর জেল খাটার পরে বেকসুর মুক্তি পেলেন এক ব্যক্তি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *