কান বিতর্ক টেনে আলিয়াকে ‘রোস্ট’ সময় রায়নার, পাল্টা জবাব নায়িকার
পর্বের শুরুতেই আলিয়াকে মঞ্চে স্বাগত জানিয়ে সময় বলেন, ‘আপনি এখানে এসেছেন, এটা এখনও বিশ্বাস করতে পারছি না।’ উত্তরে আলিয়া মজা করে বলেন, “আমিও আসার জন্য একটু অনুতপ্ত।” তখনই সময় পাল্টা জবাব দেন, ‘আমি Jigra দেখে অনুতপ্ত হয়েছিলাম!’ অভিনেত্রী অবশ্য বিষয়টিকে একেবারেই হালকা ভাবে নেন। বরং হাসতে হাসতেই বলেন, অন্তত ছবিটা দেখার জন্য তিনি সময়কে ধন্যবাদ দিতে চান।