এই ভারতীয় ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল পাঞ্জাব শিবির
দলবদলের জল্পনার মাঝেই গোলরক্ষক আর্শদ্বীপ সিংয়ের সঙ্গে আরও দুই মরসুমের জন্য চুক্তি নবীকরণ করল Punjab FC
সায়ন সেনগুপ্ত, কলকাতা: নতুন সিজনের কথা মাথায় রেখে সপ্তাহ কয়েক আগে থেকেই ঘর গোছানোর কাজ শুরু করেছিল দল গুলি। এক্ষেত্রে বাকিদের পিছনে ফেলে দল বছরের বাজারে ব্যাপকভাবে সক্রিয় হয়ে উঠেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ দলগুলির ঘর ভেঙে একাধিক ফুটবলারদের ইতিমধ্যেই প্রায় চূড়ান্ত করে ফেলেছে সবুজ-মেরুন ব্রিগেড। তবে খুব একটা পিছিয়ে নেই পাঞ্জাব এফসি (Punjab FC)। গত কয়েকদিনে লুঙ্গডিম থেকে শুরু করে আরও একাধিক ফুটবলারদের সঙ্গে চুক্তিবৃদ্ধি করেছে ম্যানেজমেন্ট।
ইংরেজিতে পডুন:
এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আর্শদ্বীপ সিংয়ের নাম। গত মরসুমে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে দলের হয়ে খেলেছিলেন প্রায় ১২ টি ম্যাচ। যার মধ্যে ১২ টি গোল হজম করার পাশাপাশি ৪টি ক্লিনশিট ছিল বছর আঠাশের এই গোলরক্ষকের। তবে পুরনো হিসেব অনুযায়ী চলতি বছরের মে মাসেই শেষ হয়ে গিয়েছিল তার চুক্তি। তারপর থেকেই একাধিক ফুটবল ক্লাব তার উপর নজর রাখতে শুরু করে। শেষ পর্যন্ত আরো দুইটি সিজনের জন্য তার সঙ্গে চুক্তি বাড়িয়ে নিয়েছে দেশের এই প্রথম সারির ফুটবল দল।
এই প্রসঙ্গে চন্ডিগড়ের এই গোলরক্ষক বলেন, ‘ আমার নিজ রাজ্যের প্রতিনিধিত্ব করার মতো আনন্দ আর কিছুতে নেই। এটা একটা বিশেষ সৌভাগ্য। আমার মনে হচ্ছে আমরা এখানে বিশেষ কিছু গড়ে তুলছি এবং ভবিষ্যতে যা হতে চলেছে, তাতে নিজের ভূমিকা পালনের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আরও বলেন, ‘গত সিজনে যোগ দেওয়ার পর থেকে ক্লাব আমার ওপর যে আস্থা দেখিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ।’