‘অপারেশন টাইগার’ সাকসেসফুল! ফের ভাঙল ‘উদ্ধব-সেনা’, NDA-র শক্তি বাড়ালেন নিম্বালকর
রবিবার নিম্বালকর জানিয়েছেন, নিজ নির্বাচনী কেন্দ্রের স্থানীয় কর্মী-সমর্থকদের সঙ্গে দীর্ঘ আলোচনার পরেই নাকি তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কথায়, ‘আমরা শিবসেনায় (শিন্ডে গোষ্ঠী) যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং এখন থেকে একনাথ শিন্ডের নেতৃত্বেই মানুষের জন্য কাজ করব।’
এই ‘আমরা’ ঠিক কারা, তা অবশ্য স্পষ্ট করেননি নিম্বালকর। তবে শিবসেনা (উদ্ধব ঠাকরে) দলের মোট ৯ জন সাংসদের মধ্যে ৬-৭ জন একই পথে পা বাড়িয়ে আছেন বলে খবর রয়েছে।