'কবে শুটে ফিরতে পারব জানি না...', হাসপাতালে লিলি চক্রবর্তী - Bengali News | Lily chakraborty admitted to hospital today going to discharge - 24 Ghanta Bangla News
Home

‘কবে শুটে ফিরতে পারব জানি না…’, হাসপাতালে লিলি চক্রবর্তী – Bengali News | Lily chakraborty admitted to hospital today going to discharge

Spread the love

বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী হাসপাতালে ভর্তি। টানা ১২ দিন ধরে চলছে তাঁর চিকিৎসা। ৬ অক্টোবর হঠাৎই অসুস্থ বোধ করেন তিনি। তখন চুটিয়ে শুটিং করছিলেন অভিনেত্রী। ধারাবাহিকে অভিনয় সূত্রে নিত্যদিনই থাকছিল কলটাইম। পুজোর আগে কাজ স্বাভাবিকভাবেই বেশি থাকে। যদিও সবটাই সামলাচ্ছিলেন তিনি সমালতালে। তবে হাঁটু ব্যথা আচমকাই বেড়ে যাওয়ায় তাঁর হাটতে কষ্ট হচ্ছিল। যন্ত্রণা সহ্য করতে পারছিলেন না। ফলে তাঁকে তড়িঘড়ি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই লিলি চক্রবর্তীকে ভর্তি করার সিদ্ধান্ত। ডাক্তার নীলরতন নাইয়ার চিকিৎসাধীনে রয়েছেন তিনি। তবে চিন্তার কোনও কারণ নেই, TV9 বাংলাকে জানালেন লিলি চক্রবর্তী।

ফোন পেতেই বললেন, ‘আমি এখন অনেকটা ভাল আছি। পায়ের ব্যথাও অনেকটা কমে গিয়েছে। ডাক্তার আজই ছুটি দিয়ে দেবেন বলেছেন।’ কবে ফিরতে পারবেন শুটে, এ বিষয় ডাক্তার কিছু জানিয়েছেন কি না প্রশ্ন করায়, তিনি উত্তর দিলেন, ‘এখনও তো জানি না। ডাক্তার আসলে ছুটি দেওয়ার সময় সবটা বলে দেবেন হয়তো।’

বর্তমানে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের সঙ্গে যুক্ত লিলি চক্রবর্তী। শোনা যাচ্ছে শুটিং সেটেই নাকি খানিক অসুস্থ বোধ করেছিলেন তিনি। তবে TV9 বাংলাকে তিনি জানাতে ভুললেন না, ‘শুটের চাপে কিছু হয়নি। কারও জন্য নয়। হাঁটুতে ব্যথাটা হঠাৎ বাড়ে। হাঁটতেও কষ্ট হচ্ছিল। এখন বেশ সুস্থ বোধ করছি। কষ্ট অনেকটাই কমে গিয়েছে।’ আজ অর্থাৎ ১৮ অক্টোবর তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ডাক্তার। এখন অনেকটাই ভাল আছেন তিনি। তবে তিনি যে ফিরেই শুটে যোগ দিতে পারবেন না তা বোঝাই যাচ্ছে। যেকোনও ক্ষেত্রেই হাসপাতাল থেকে ছুটি দেওয়ার পর কয়েকটা দিন বিশ্রামে থাকার নির্দেশ দিয়ে থাকেন ডাক্তারেরা। এক্ষেত্রে বয়সের একটা ভার তো রয়েছেই। তাই কবে তিনি আবারও ক্যামেরার সামনে ফিরবেন, তার উত্তর এখনই মিলছে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *