মণিপুরে হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগে NIA-র হাতে ধৃত ১০
মণিপুরে হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করল NIA। শুক্রবার মণিপুর পুলিশ ও সিআরপিএফ–এর সঙ্গে যৌথ অভিযান চালিয়ে ওই ১০ জনকে গ্রেপ্তার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, বিষ্ণুপুর, চূড়াচাঁদপুর, উখরুল, চান্দেল-সহ অন্যান্য জেলায় এই অভিযান চালানো হয়। মণিপুরে জাতিগত হিংসা চলার সময়ে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা, অস্ত্র লুট–সহ একাধিক ঘটনায় সক্রিয় ভূমিকা নিয়েছিল অভিযুক্তরা। ওই ষড়যন্ত্রের সঙ্গে আরও কারা জড়িত ছিল তা ধৃতদের জেরা করে জানা যাবে বলে আশা এনআইএ আধিকারিকদের। সেখানে শান্তি ফিরিয়ে আনতে এই অভিযান একটি বড় ভূমিকা নেবে বলেও জানিয়েছেন তাঁরা।