কালীঘাটের ক্লাবকে বিজ্ঞাপন ম্যাকাউটের, মুখ্যমন্ত্রীকে চিঠি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের - 24 Ghanta Bangla News
Home

কালীঘাটের ক্লাবকে বিজ্ঞাপন ম্যাকাউটের, মুখ্যমন্ত্রীকে চিঠি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের

Spread the love

যদিও অনুপের প্রশ্ন, রাজ্যের অন্য কোনও ক্লাবে তো বিশ্ববিদ্যালয় বিজ্ঞাপন দেয়নি? শুধু কালীঘাট মিলন সংঘকে বিজ্ঞাপন দেওয়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য, মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যসচিব–সহ উচ্চশিক্ষা দপ্তরে অভিযোগ জানিয়েছেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ক্লাবের এক সদস্যা (যাঁর ফোন নম্বর ওই বিশ্ববিদ্যালয়ের অর্ডারশিটে দেওয়া রয়েছে) বলেন, ‘ক্লাব এখন বন্ধ। দেখে বিষয়টি বলতে হবে। তবে ক্লাবের দুর্গাপুজোয় এই বিজ্ঞাপন এসে থাকতে পারে।’ উল্লেখ্য, এই ক্লাবটির সঙ্গে জড়িয়ে রয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদা অজিত বন্দ্যোপাধ্যায়ের নাম। প্রশ্ন উঠেছে, ‘প্রভাবশালী’ চাপেই কি সরকারি বিশ্ববিদ্যালয়কে বাধ্য হয়ে ৫০ হাজার টাকার বিজ্ঞাপন দিতে হয়েছিল ওই ক্লাবকে? এ নিয়ে তদন্ত চান অনুপ। অজস্র বেনিয়ম ও বেআইনি নিয়োগের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ে। একাধিক মামলাও হয়েছে। ২০১৮ থেকে ২০২৩–এর অডিট রিপোর্টে বিশ্ববিদ্যালয়ের বেনিয়ম নিয়ে প্রশ্ন তুলেছে ‘ক্যাগ’। চিকিৎসক, চলচ্চিত্র পরিচালক, প্রাক্তন খেলোয়াড়দের মাসে হাজার হাজার টাকা ‘কনসালটেন্সি’ হিসেবে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *