Weather Latest Update: জারি হল লাল-কমলা সতর্কতা, ফের বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে | Red and orange Alert in various place of west bengal rain and storm forecast - 24 Ghanta Bangla News
Home

Weather Latest Update: জারি হল লাল-কমলা সতর্কতা, ফের বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে | Red and orange Alert in various place of west bengal rain and storm forecast

Spread the love

বৃষ্টির পূর্বাভাস, প্রতীকী ছবিImage Credit: Getty Images

কলকাতা: উত্তরবঙ্গে বর্ষা আগেই প্রবেশ করেছে। আর বর্ষা প্রবেশের অনেক আগে থেকেই সেখানে বৃষ্টি হয়ে যাচ্ছে। কিন্তু ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা ছিল দক্ষিণবঙ্গের (south Bengal)। তবে, হাওয়া অফিস বলেছিল বৃষ্টি হলে পরিস্থিতি বদলাবে। ঠিক তেমনই হল। শুক্রবার ব্যাপক ঝড়-বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, যোগ দিবসেও বৃষ্টি হবে কলকাতায়। যোগ দিবসে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে কলকাতায়। তবে, কর্মসূচিতে বড় বিঘ্ন ঘটার আশঙ্কা কম।

কোথায় কোথায় বৃষ্টি হবে?

এ দিকে, হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঝাড়খণ্ডের আকাশ বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে পশ্চিমাঞ্চলের আকাশে। সেই কারণে পশ্চিমাঞ্চলের ৪ জেলায় ঝড়-বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। বজ্রাঘাত থেকে বাঁচতে কংক্রিটের নীচে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিগত কয়েকদিন অসহ্য গরমে ভুগেছে পশ্চিমাঞ্চল। ফলত, বৃষ্টি হলে পরিস্থিতি সাময়িক বদলাবে বলে মনে করা হচ্ছে। অপরদিকে, পূর্ব বর্ধমান, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে।

অপরদিকে উত্তরবঙ্গে কালও মুষলধারায় বৃষ্টির আভাস থাকছে। ইতিমধ্যেই ব্যাপক ঝড়বৃষ্টিতে ভেঙে গিয়েছে পাহাড়ি রাস্তা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। রবিবার দার্জিলিং, কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকছে। তবে আশার খবর সোমবারের পর বৃষ্টির তীব্রতা কমবে উত্তরবঙ্গে।

অপরদিকে, রবিবার বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়াতে। একই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *