Debolina Nandy: কেন স্বামী প্রবাহর 'নন্দী' পদবি ছাড়ছেন না দেবলীনা? | here is why debolina nandy not changing her surname - 24 Ghanta Bangla News
Home

Debolina Nandy: কেন স্বামী প্রবাহর ‘নন্দী’ পদবি ছাড়ছেন না দেবলীনা? | here is why debolina nandy not changing her surname

Spread the love

চলতি বছরের শুরু থেকেই সোশাল মিডিয়া সেনসেশন গায়িকা দেবলীনা নন্দী ও তাঁর পাইলট স্বামী প্রবাহ নন্দীর দাম্পত্য কলহ নিয়ে শোরগোল নেটপাড়ায়। শুরুটা অবশ্য হয়, দেবলীনার ঘুমের ওষুধ খাওয়ার ঘটনার পর থেকেই। তারপরই রোজই দেবলীনা ও প্রবাহর দাম্পত্য কলহের খবরে নতুন নতুন মোড়। ঠিক এরই মাঝে শুক্রবার বোমা ফাটালেন দেবলীনা। বারুণপুর কোর্টের দ্বারস্থ হয়ে প্রবাহ নন্দীর বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ করে বসলেন গায়িকা। দেবলীনার কথায়, বিয়ের পর থেকেই নাকি তাঁকে মারধর করতেন প্রবাহ। এমনকী, ৬ তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ারও নাকি চেষ্টা করেছিলেন দেবলীনার পাইলট স্বামী। শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধেও নির্যাতনের অভিযোগ এনেছেন দেবলীনা। আর শনিবার নিজের ফেসবুকে ফের এক লম্বা পোস্ট দিলেন। তবে শুধু এই লম্বা পোস্টই নয়, বরং এখানে খোলসা করলেন, কেন তিনি নন্দী পদবি ছাড়ছেন না।

এবার কী লিখলেন দেবলীনা?

দেবলীনা লিখলেন, দয়া করে কেউ পার্সোনাল অ্যাটাক করবেন না। আমি এত দিন কোনও কিছুই করিনি হসপিটাল এ থাকাকালিন বাড়ির লোক থানায় গেছিলো ওইটুকু ছাড়া কিন্তু যখন আমি আমার জিনিসপত্র নিয়ে এসছি তার পর ওরা আমার নামে মিথ্যা কথা বলছে ভুলভাল ভিডিও পোস্ট করছে । ঘটনা টা ভুল ভাবে সবাই কে জানাচ্ছে তখন আমার আর কিছু করার ছিল না। আমি আমার পেজ থেকে যার জন্য এই সমন্ধে কিছু পোস্ট করিনি । আমার আইনজীবিরাই সবটা জানিয়েছেন
আর ঠিক সময়ে কোর্ট এ সবটা প্রমাণিত হবে । তার আগে দয়া করে আমাকে একটু আমার মতো থাকতে দিন আমার মা কে নিয়ে বাজে কথা বলবেন না নাহলে এত দিন শুধু ব্লক করছিলাম এবার আইনি পদক্ষেপ নেব । এতদিন কোনও পদক্ষেপ নিয়নি তখন সবাই আইনিপদক্ষেপ নিতে বলেছে এখন নিয়েছি তাতেও সমস্যা
আমি প্রমোশন আর কিছু স্পেশাল মোমেন্ট ছাড়া ফেসবুক এ আর কিছু পোস্ট করিনা, করব ও না কোনদিন তাই এবার সবাই থামুন আর পুরনো ভিডিও গুলো ঠিক সময় মতো আমি ফেসবুক থেকে মুছে দেব।

 

কেন নন্দী পদবী ছাড়ছেন না দেবলীনা?

Debolina Nandy

দেবলীনা নন্দীর কমেন্ট বক্স।

তবে এই পোস্ট নয়, বরং কমেন্ট বক্সেই নতুন এক তথ্য দিলেন দেবলীনা। এক নেটিজেনের প্রশ্নে দেবলীনা স্পষ্ট জানালেন, পাইলট স্বামী প্রবাহ নন্দীর সঙ্গে এত অশান্তি, আদালতে যাওয়ার পরও কেন তিনি নন্দী পদবি ছাড়ছেন না। দেবলীনার শনিবারের এই লম্বা পোস্টের নীচে এক নেটিজেন, তাঁকে বলেন, নন্দী পদবি বদলে ফেলতে। নেটিজেনকে উত্তর দিতে গিয়ে দেবলীনা জানান, ”আমার পদবি নন্দী, বাবা আমার নন্দী।”

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *