ভাইরাল রুক্মিণীর AI-নির্মিত ছবি, গ্রেপ্তার ৩

সোশ্যাল মিডিয়ায় কন্নড় অভিনেত্রী রুক্মিণী বসন্তের AI-নির্মিত ছবি ও ভিডিয়ো তৈরি করে দেদারে চলছে প্রচার।

অভিযোগে জানাতেই বেঙ্গালুরু সাইবার ক্রাইম পুলিশ তিনজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে।

পুলিশের কর্মকর্তাদের মতে, অভিযুক্তেরা ‘কান্তারা: চ্যাপ্টার ১’ অভিনেত্রীর মানহানি ও সুনাম নষ্ট করার উদ্দেশে বানিয়েছে এই ধরনের ছবি।

AI ব্যবহার করে তাঁর ছবি বিকৃত করে অনলাইনে শেয়ার করা হচ্ছিল প্রতিনিয়ত।

তিনটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

AI-নির্মিত বিকিনি পরা ছবি ভাইরাল হওয়ার পরে ২৯ বছর বয়সি এই অভিনেত্রী সাইবার ক্রাইম সংক্রান্ত অভিযোগ দায়ের করেছেন।

গত মে মাসে রুক্মিণী তাঁর ভাইরাল হওয়া এআই-নির্মিত বিকিনি পরিহিত ছবিগুলোর তীব্র নিন্দা করেছিলেন।

একটি বিবৃতি জারি করে এ বার তিনি উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এই ধরনের ঘটনা শুধু অভিনেত্রীদের উপরেই নয়। বরং, সারাদেশের বহু মেয়ে ও নারীর উপর প্রভাব ফেলে বলে মনে করেন রুক্মিণী।