বৃষ্টিতে নাকাল বর্ধমান, পাম্প চালিয়ে জল বের করার চেষ্টা একাধিক জায়গায়
বড়নীলপুর, লক্ষ্মীপুর, লোকো, ছোটনীলপুর এলাকায় লোকের বাড়িতে জল ঢুকে গিয়েছে। অনেকের বাড়িতে জল ঢোকায় রান্না বন্ধ হয়ে গিয়েছে। বিজেপি নেতা সুমিত দত্ত এ দিন বৃষ্টিতে ভিজে শহরের বহু এলাকা ঘুরে যাঁদের বাড়ি থেকে টালি বা অ্যাসবেসটস থেকে জল পড়ছে, সেখানে বিধায়কের দেওয়া ত্রিপল পৌঁছে দেন। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল, খোসবাগান, পার্কাস রোড জলে ডুবেছে। সমাজ মাধ্যমে তার ছবি তুলে বিদ্রুপও শুরু হয়েছে।