‘পরিবর্তন ভালো লাগছে তো?’, প্রশ্ন মোদীর, বোঝালেন পশ্চিমবঙ্গ দিবসের মাহাত্ম্য - 24 Ghanta Bangla News
Home

‘পরিবর্তন ভালো লাগছে তো?’, প্রশ্ন মোদীর, বোঝালেন পশ্চিমবঙ্গ দিবসের মাহাত্ম্য

Spread the love

এ বারের পশ্চিমবঙ্গ দিবস আরও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য মোদীর। কেন? তাঁর মতে, স্বাধীনতার পরে বাংলার জন্য যা স্বপ্ন দেখা হয়েছিল, পরিকল্পনা করা হয়েছিল, এতদিন পরে প্রথমবার সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। ব্রিটিশ শাসনের সময়ে বাংলার আত্মত্যাগের কথা স্মরণ করিয়েছেন প্রধানমন্ত্রী। কলকাতার হিংসা, নোয়াখালির হিংসার কথা বলেছেন মোদী। তাঁর মন্তব্য, মাতৃভূমিকে টুকরো হতে দেখেও নিজেদের অস্মিতা ও পরিচয় নষ্ট করতে দেননি বাংলার লোক। পশ্চিমবঙ্গ তৈরি হওয়ায় হাজার বছর ধরে চলা সংস্কৃতি এখনও জীবন্ত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আর এর সঙ্গেই মোদী বলেন, বার বার পশ্চিমবঙ্গ দিবসের প্রয়োজনীয়তা বোঝানোর দরকার রয়েছে।

এ দিন মঞ্চ থেকে কংগ্রেস, বাম ও তৃণমূলকে একসারিতে রেখে তোপ দেগেছেন প্রধানমন্ত্রী। যে ভাবনার জন্য পশ্চিমবঙ্গকে বাঁচানো হয়েছিল, স্বাধীনতার পরে ওই ভাবনাকে কেন্দ্র করেই এগিয়ে চলা প্রয়োজন ছিল। কিন্তু পশ্চিমবঙ্গ দিবস এবং তার ইতিহাস ভোলানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তাঁর। প্রধানমন্ত্রী জানালেন, বাংলায় দশকের পর দশক ধরে বামপন্থী ও তৃণমূল যে গর্ত খুঁড়েছিল, সেটা ঠিক করার জন্য ডবল ইঞ্জিন সরকার সুপার স্পিডে কাজ করা শুরু করে দিয়েছে। রেল, রোড, কৃষি, মৎস্য চাষের সঙ্গে জুড়ে থাকা প্রকল্প আনা হয়েছে বলে জানালেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *