ট্রাইব্যুনালে বাদ নাম! কলকাতা হাইকোর্টে প্রথম মামলার শুনানি সোমে
এ দিকে, ট্রাইব্যুনাল যাতে তাঁর আবেদনের দ্রুত শুনানি করে, সেই নির্দেশ দিতে সুপ্রিম কোর্টে মামলা করেছেন মুর্শিদাবাদের বাসিন্দা, ৭৫ বছর বয়সি আইনজীবী মহম্মদ ইয়ান আলি। তাঁর অভিযোগ, বৈধ নাগরিক হওয়া সত্ত্বেও রাজ্যের ভোটার তালিকা থেকে অন্যায় ভাবে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি ভি মোহানার বেঞ্চ এই মামলার প্রেক্ষিতে ট্রাইব্যুনালকে দ্রুত তাঁর মামলার শুনানির ব্যবস্থা করতে নির্দেশ দেয়।