'জয় শ্রীরাম' ধ্বনিতে কাঁপল ঢাকা! কট্টরপন্থীদের রুখতে মশাল হাতে বিক্ষোভ হিন্দুদের - 24 Ghanta Bangla News
Home

‘জয় শ্রীরাম’ ধ্বনিতে কাঁপল ঢাকা! কট্টরপন্থীদের রুখতে মশাল হাতে বিক্ষোভ হিন্দুদের

Spread the love

ঢাকা: বাংলাদেশে ফের প্রশ্নের মুখে সংখ্যালঘুদের নিরাপত্তা। ভগবান রামের ছবি অবমাননা এবং রংপুরে নির্মীয়মাণ একটি বিশাল রাম মূর্তির কাজ কট্টরপন্থীদের হুমকিতে বন্ধ হয়ে যাওয়ার প্রতিবাদে…

ঢাকা: বাংলাদেশে ফের প্রশ্নের মুখে সংখ্যালঘুদের নিরাপত্তা। ভগবান রামের ছবি অবমাননা এবং রংপুরে নির্মীয়মাণ একটি বিশাল রাম মূর্তির কাজ কট্টরপন্থীদের হুমকিতে বন্ধ হয়ে যাওয়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল রাজধানী ঢাকা। শুক্রবার হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী মানুষ ঢাকায় মশাল মিছিল করেন এবং ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

উত্তরবঙ্গের গাইবান্ধা জেলার পলাশবাড়িতে ৮১ ফুট উঁচু একটি রাম মূর্তি নির্মাণের কাজ সম্প্রতি স্থগিত করে দেওয়া হয়েছে। এই প্রকল্পের দায়িত্বে থাকা ‘শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির কমিটি’-র দাবি, ইসলামি সংগঠনগুলির তরফ থেকে লাগাতার হুমকি আসার কারণেই তাঁরা এই কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। এই ঘটনা মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে সংখ্যালঘু অধিকার নিয়ে ফের গভীর উদ্বেগ তৈরি করেছে। (Bangladesh Hindu Protest Over Ram Idol)

ছবি অবমাননার ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। এর প্রতিবাদেই শুক্রবার বিভিন্ন হিন্দু সংগঠন এবং পড়ুয়ারা ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগ মোড়ে জমায়েত হয়ে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত মিছিল করেন। ‘হিন্দু মহাজোট’-এর ডাকে এই বিশাল প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। প্রেস ক্লাবের সামনে মানবশৃঙ্খল তৈরি করার পাশাপাশি ঢাকা রিপোর্টার্স ইউনিটি (DRU) ভবনের সামনেও বিক্ষোভ দেখায় আরও একটি অংশ। অন্যদিকে, রংপুরে হিন্দুদের একটি প্রতিবাদ কর্মসূচিতে পুলিশ বাধা দিলে সেখানেও সামান্য ধস্তাধস্তির ঘটনা ঘটে।

বিক্ষোভকারীদের মূল অভিযোগ, চলতি মাসের শুরুতে গাইবান্ধায় একটি বিক্ষোভ চলাকালীন একদল কট্টরপন্থী ইসলামি জনতা ভগবান রামের একটি ছবির ওপর জুতো রেখে চরম অবমাননা করেছে।

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি (BNP) সরকারের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিক্ষোভকারীরা ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। এই সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে হিন্দু সম্প্রদায়। শনিবার ধর্ম মন্ত্রকের কাছে একটি স্মারকলিপিও জমা দেওয়ার কথা রয়েছে। হিন্দু মহাজোটের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, রাম মূর্তির নির্মাণকাজ পুনরায় শুরু করতে দেওয়া না হলে, তাঁরা বাংলাদেশের ৬৪টি জেলাতেই একটি করে রাম মন্দির নির্মাণ করবেন। শনিবার জাতীয় পূজা উদ্‌যাপন কমিটির ডাকে দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

কেন বন্ধ রাম মূর্তির নির্মাণ?

পলাশবাড়িতে একটি মন্দির চত্বরের অংশ হিসেবে ভগবান রামের এই বিশাল মূর্তিটি নির্মাণ করা হচ্ছিল, যার প্রায় ৮০ শতাংশ কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছিল। আনুমানিক ২২ কোটি বাংলাদেশি টাকা (প্রায় ১৫.৬ কোটি ভারতীয় টাকা) ব্যয়ের এই মেগা প্রকল্পে রামের পাশাপাশি ৫০ ফুট উঁচু ভগবান কৃষ্ণ এবং ৩০ ফুট উঁচু ভগবান শিবের মূর্তিও নির্মাণের পরিকল্পনা রয়েছে।

শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির কমিটির সভাপতি হরিদাসের দাবি, এই প্রকল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কট্টরপন্থী গোষ্ঠীগুলি ক্রমাগত হুমকি দেওয়ার পরই কাজ বন্ধ করে দেওয়া হয়। এক কট্টরপন্থী ইসলামি ধর্মপ্রচারক বুলডোজার দিয়ে মূর্তিটি গুঁড়িয়ে দেওয়ারও হুমকি দেন। সংবাদমাধ্যমের সামনে হরিদাস বলেন, “আমরা আতঙ্কিত। ভয়ের চোটে আমরা কাজ স্থগিত রেখেছি।” সনাতন ধর্মের অন্যতম প্রধান দেবতার প্রতি শ্রদ্ধা জানাতেই এই মূর্তি নির্মাণ করা হচ্ছিল জানিয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ দাবি করেছেন।

মন্দির কমিটির উপদেষ্টা শ্যামলাল কুমার মহন্ত এক বিবৃতিতে জানান, “সামাজিক সম্প্রীতি বজায় রাখতেই” কাজ বন্ধ রাখার এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “আইনশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমরা এই কাজ থামাচ্ছি। আমরা কোনো বিবাদের কারণ হতে চাই না, কারও ধর্মীয় অনুভূতিতেও আঘাত করতে চাই না।”

সংখ্যালঘুদের ওপর হামলার খতিয়ান

বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৮ শতাংশ হিন্দু। পূর্ববর্তী মুহাম্মদ ইউনূস সরকারের আমলেও হিন্দুদের ওপর হামলার ঘটনা চরম আকার ধারণ করেছিল। গত ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান বারবার আশ্বাস দিয়েছিলেন যে, বাংলাদেশে সকলের নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। দেশবাসীর উদ্দেশে তাঁর প্রথম ভাষণে তিনি জোর দিয়ে বলেছিলেন, “ধর্ম যার যার, কিন্তু দেশ সবার।”

তা সত্ত্বেও বাস্তব চিত্রটা ভিন্ন। পরিসংখ্যান বলছে, চলতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যেই বাংলাদেশে অন্তত ১৩৩টি সাম্প্রদায়িক হিংসার ঘটনা নথিবদ্ধ হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *