প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় কী কী সুবিধা রয়েছে? জেনে নিন বিস্তারিত I Ei Samay - 24 Ghanta Bangla News
Home

প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় কী কী সুবিধা রয়েছে? জেনে নিন বিস্তারিত I Ei Samay

Spread the love

প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা প্রকল্প সম্বন্ধে প্রশ্ন উত্তর (FAQ)

১. প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা কী ভাবে আবেদন করবেন?

এই প্রকল্পে অনলাইন বা অফলাইনে আবেদন করা যায়। https://pmfby.gov.in/ ওয়েবসাইট থেকে ‘Farmer Corner’-এ ক্লিক করে মোবাইল নম্বর ও আধার নম্বর দিয়ে নিজের নাম নথিভুক্ত করা যাবে। অথবা, যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট বা কৃষি ঋণ রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারেন। এ ছাড়া আপনার এলাকার যেকোনো সাধারণ পরিষেবা কেন্দ্রে (CSC) গিয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে আবেদন করতে পারেন।

২. এই প্রকল্পে আবেদনের জন্য কী কী নথি দরকার?

এই প্রকল্পে আবেদনের জন্য প্রাথমিক ভাবে আধার কার্ড, জমি বা রেকর্ড সংক্রান্ত নথি, ব্যাঙ্কের পাসবুক প্রয়োজন হয়।

৩. PMFBY প্রকল্পের হেল্পলাইন নম্বর কী?

PMFBY প্রকল্পের জন্য ৪৪৪৭ নম্বরে ফোন করে অথবা ৭০৬৫৫১৪৪৪৭ নম্বরে হোয়াটসঅ্যাপ করেও সাহায্য পেতে পারেন।

৪. PMFBY প্রকল্পের সুবিধা কারা পাবেন?

রাজ্যের যে কোনও কৃষক এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। আগে ঋণগ্রহীতা কৃষকদের জন্য এটি বাধ্যতামূলক থাকলেও, বর্তমানে এটি সকল কৃষকের জন্য ঐচ্ছিক করা হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *