কী ভাবে শুরু হল জামাইষষ্ঠীর প্রথা? জানুন এই লোকায়ত প্রথার ইতিহাস - 24 Ghanta Bangla News
Home

কী ভাবে শুরু হল জামাইষষ্ঠীর প্রথা? জানুন এই লোকায়ত প্রথার ইতিহাস

Spread the love

জামাই ষষ্ঠীর ইতিহাস

ব্রতকথা অনুসারে, এক মহিলা তাঁর বাড়িতে রোজ যা রান্না হত তা লুকিয়ে খেয়ে ফেলতেন এবং খাবার না থাকার জন্য দোষ চাপাতেন বেড়ালের উপর। রোজ একটা বেড়াল সব খাবার চুরি করে খেয়ে নেয় বলে দাবি করতেন তিনি। মা ষষ্ঠীর বাহন হলো বেড়াল। বিনা কারণে তাঁর বাহনের উপর দোষ চাপানো হচ্ছে দেখে অত্যন্ত ক্ষুব্ধ হন মা ষষ্ঠী। ষষ্ঠী দেবীর অভিশাপে ওই মহিলা সন্তানের জন্ম দিলে সেই সন্তানের মৃত্যু হত। বারবার ওই মহিলা মৃত সন্তানের জন্ম দেওয়ায় তাঁর শ্বশুরবাড়ির লোকেরা রেগে গিয়ে তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। জঙ্গলে গিয়ে তিনি যখন কান্নাকাটি করছিলেন, তখন এক মা ষষ্ঠী বৃদ্ধার ছদ্মবেশে এসে তাঁকে ষষ্ঠীর আরাধনা করার পরামর্শ দেন। ওই মহিলা নিজের ভুল স্বীকার করে ভক্তিভরে মা ষষ্ঠীর পুজো করেন। তাঁর পুজোয় প্রীত হয়ে ষষ্ঠী দেবী তাঁর সন্তানদের প্রাণ ফিরিয়ে দেন।

এদিকে অনেক দিন মেয়েকে না দেখে উদ্বিগ্ন হয়ে ওই মহিলার বাবা ও মা জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে মেয়ে-জামাইকে বাড়িতে আমন্ত্রণ জানান। মেয়ে ও জামাই তাঁদের বাড়িতে যান এবং সব ভুল বোঝাবুঝির অবসান হয়। সেই থেকে জ্যৈষ্ঠ শুক্লা ষষ্ঠী তিথি জামাই ষষ্ঠী নামে পরিচিত হয়।

এখনকার দিনে জামাই ষষ্ঠী হলো পরিবারের সবাই মিলে আনন্দ-হুল্লোড় করার দিন। বছরের এই একটা দিন হাসি-ঠাট্টা, খাওয়া-দাওয়ায় মেতে ওঠে সবাই। সকালে মা ষষ্ঠীর কাছে পুজো দিয়ে মেয়ে, জামাই, নাতি, নাতনির জন্য মঙ্গল কামনা করেন শাশুড়ি মা। তারপর দুপুরে নানা খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়। আজকাল অনেকে অবশ্য খাওয়া দাওয়ার ব্যাপারটা কোনও রেস্তোরাঁয় গিয়ে সেরে নেন। তার সঙ্গে চলে উপহার দেওয়া নেওয়ার পালা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *