সেন্ট্রাল পার্কে ‘ক্ষেপে ওঠে’ ঘোড়া, মাকে বাঁচাতে টাঙা থেকে উল্টে মৃত ভারতীয় - 24 Ghanta Bangla News
Home

সেন্ট্রাল পার্কে ‘ক্ষেপে ওঠে’ ঘোড়া, মাকে বাঁচাতে টাঙা থেকে উল্টে মৃত ভারতীয়

Spread the love

ভাইরাল একটি ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি এই সময়) দেখা যাচ্ছে, দামাল ঘোড়ার পিছনে ছুটছেন চালক। কিন্তু টাঙাওয়ালার কোনও কথাতেই থামেনি স্যাম্পসন। শেষে টাঙাটি উল্টে যায়। গুরুতর জখম অবস্থায় নিউ ইয়র্কের হাসপাতালে ভর্তি করা হলে বুধবার চিকিৎধীন অবস্থায় মারা যান ওই ভারতীয় নাবালক। এ দিকে, পার্কে ঘোড়ার গাড়ি পরিবহণের ইউনিয়ন প্রতিনিধি বলেন, ‘গাড়ি ছেড়ে ছবি তুল‍তে নেমেছিলেন ওই চালক, যা তাঁর করার কথা নয়। ঘোড়াটি মাত্র ছ’সম্পাহ আগে পার্কে এসেছে।’ ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তিনি। অন্য দিকে, ভিক্টিমের পরিবারের প্রতি সমবেদনা দেখিয়ে নিউ ইয়র্কের স্টেট সেনেটর এরিক বুচার জানান, ঘটনার দিন কতক আগে সেন্ট্রাল পার্কে একটি ঘোড়া হঠাৎই মারা যায়, আবার সপ্তাহখানেক আগে ঘোড়ার আক্রমণে জখম হন এক চালক।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *