ঋতব্রতর পাশে ববি, আলাদা ঘর চা‍ন শোভনদেবরা - 24 Ghanta Bangla News
Home

ঋতব্রতর পাশে ববি, আলাদা ঘর চা‍ন শোভনদেবরা

Spread the love

বৃহস্পতিবার বাজেট অধিবেশনের প্রথম দিন বিধানসভার আসন বিন্যাসও ছিল যথেষ্ট ইঙ্গিতবাহী। রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূলের অন্দরে প্রবল টানাপড়েনের প্রতিফলন দেখা যায় আসন বিন্যাসে। শোভনদেব, কুণাল, অশোক দেব, রুকবানুর রহমান, মদন মিত্র, আব্দুর রহিম বক্সি, আলিফা আহমেদরা একসঙ্গে বসেছিলেন এ দিন। অন্য দিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বসতে দেখা যায় বিরোধী দলনেতার নির্দিষ্ট আস‍নে। তাঁর পাশেই ছিলেন ফিরহাদ হাকিম এবং জাভেদ খান। জোড়াফুলে বিদ্রোহ সামনে আসার পরে বিধানসভায় ঋতব্রতর ঘরে একাধিকবার তাঁর সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে ফিরহাদকে। তবে তিনি কোন নৌকোয় পা রেখেছেন, তা দু’জনের কেউ স্পষ্ট করেননি। এ দিন অবশ্য বিধানসভায় ঋতব্রতর পাশেই ফিরহাদ বসায়, তিনি কোন দিকে সেটা স্পষ্ট হয়ে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *