প্রস্রাবে ফেনা দেখে কী ভাবে বুঝবেন কিডনির স্বাস্থ্য?
প্রস্রাব করার সময় ফেনা দেখা গেলেই কি কিডনির কোনও সমস্যা হয়েছে? অনেক সময় সাময়িকভাবেও প্রস্রাবে ফেনা দেখা যেতে পারে। তবে নিয়মিত এমন হলে বিষয়টি অবহেলা না করে কারণ খুঁজে দেখা জরুরি। শুধু প্রস্রাবে ফেনা দেখেই কি কিডনির স্বাস্থ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়? কিডনি ঠিকমতো কাজ করছে কি না জানতে কোন কোন পরীক্ষা করা প্রয়োজন? কোন লক্ষণগুলিতে সতর্ক হওয়া উচিত এবং কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি? প্রস্রাবে ফেনা হওয়ার সম্ভাব্য কারণ, কিডনির স্বাস্থ্য পরীক্ষা এবং কিডনি ভালো রাখার প্রয়োজনীয় কিছু পরামর্শ জানতে দেখুন ‘সুস্বাস্থ্যের সময়’-এর এই বিশেষ প্রতিবেদন।