Trump-Meloni Photo Controversy: একটা ছবি নিয়ে তুমুল কাজিয়া ট্রাম্প-মেলোনির! কী এমন আছে ছবিতে? কে সত্যি বলছেন, কে মিথ্যে? | Trump vs Giorgia Meloni: Photo Controversy Sparks Political Storm as Trump Claims Giorgia Meloni Begged him for Photo in G7 Summit, Meloni Refutes Claim, Who Is Telling the Truth? - 24 Ghanta Bangla News
Home

Trump-Meloni Photo Controversy: একটা ছবি নিয়ে তুমুল কাজিয়া ট্রাম্প-মেলোনির! কী এমন আছে ছবিতে? কে সত্যি বলছেন, কে মিথ্যে? | Trump vs Giorgia Meloni: Photo Controversy Sparks Political Storm as Trump Claims Giorgia Meloni Begged him for Photo in G7 Summit, Meloni Refutes Claim, Who Is Telling the Truth?

Spread the love

ডোনাল্ড ট্রাম্প ও জর্জিয়া মেলোনির মধ্যে তুমুল ঝামেলা।Image Credit: PTI

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ও ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Giorgia Meloni)-র মধ্যে তুমুল ঝামেলা। তাও আবার ছবি তোলা নিয়ে! দুই রাষ্ট্রনেতার মধ্যে কাজিয়া নিয়ে গোটা বিশ্বেই এখন চর্চা। কী নিয়ে এত বিতর্ক-ঝামেলা? কার বক্তব্যই বা কী?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে বিতর্কের সূত্রপাত। তিনি দাবি করেন যে ফ্রান্সে সদ্য অনুষ্ঠিত জি-৭ সামিটে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তাঁকে অনুরোধ করেন একসঙ্গে ছবি তোলার জন্য। যদিও এই কথা কানে যেতেই জর্জিয়া মেলোনি সরাসরি তা নস্যাৎ করে দেন। বলেন, ট্রাম্প সম্পূর্ণ বানিয়ে কথা বলছেন।

ইটালির একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন যে জর্জিয়া মেলোনি তাঁর কাছে হাতে-পায়ে ধরে অনুরোধ করেন তাঁর সঙ্গে ছবি তোলার জন্য। তিনিও রাজি হয়ে যান কারণ তাঁর (জর্জিয়া) প্রতি দয়া হচ্ছিল। ট্রাম্প বলেন, “ওঁ (জর্জিয়া মেলোনি) হয়তো খুশি যে আমি ওঁর সঙ্গে কথা বলেছি। আমার ওঁর সঙ্গে কথা বলাার দরকার ছিল না। ওঁ আমায় অনুরোধ করে একসঙ্গে ছবি তোলার জন্য। আমি হয়তো ছবি তুলতাম না, কিন্তু ওঁর জন্য খারাপ লাগছিল।”

এই মন্তব্যকে ঘিরেই তুমুল বিতর্ক শুরু হয়। পাল্টা জবাবে ইটালির প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করে বলেন যে ট্রাম্প সম্পূর্ণ মনগড়া কথা বলছেন। ট্রাম্প যে নিজের বন্ধুদের প্রতি এই রকম অবমাননাকর মন্তব্য করছেন, এটাও প্রথম নয়।

মেলোনি বলেন, “ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ বানানো। আমি সত্যি অবাক হচ্ছি। আমি জানি না কেন মার্কিন প্রেসিডেন্ট নিজেদের বন্ধু দেশগুলির সঙ্গে এমন আচরণ করেন। এই প্রথম তো এই ঘটনা ঘটল না। আমি শুধু বলতে পারি যে এটা খুব লজ্জাজনক যে তিনি পশ্চিমের শত্রু বা মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রুদের বিরুদ্ধে একই রকম দৃঢ়তা দেখান না; বরং সেইসব নেতৃত্বের প্রতি তাঁকে অনেক বেশি নমনীয় মনোভাব দেখাতে দেখা যায়। তবে একটা জিনিস তাঁর মনে রাখা উচিত, আমি এবং ইটালি কখনোই কারও কাছে ভিক্ষা বা অনুনয়-বিনয় করি না,”।

দুই রাষ্ট্রনেতার মধ্যে এই বিরোধ এবার কোথায় যায়, তাই-ই দেখার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *