ODI দলে রোহিত শর্মার জায়গা আর নিশ্চিত নয়, স্পষ্ট বার্তা টিম ইন্ডিয়ার কোচের - 24 Ghanta Bangla News
Home

ODI দলে রোহিত শর্মার জায়গা আর নিশ্চিত নয়, স্পষ্ট বার্তা টিম ইন্ডিয়ার কোচের

Spread the love

দুশখাতে বলেন, ‘যশস্বী এমন একজন ক্রিকেটার, যিনি সুযোগের অপেক্ষায় রয়েছেন। কারণ তাঁর জায়গায় খেলার মতো আরও অনেক ভালো ক্রিকেটার আমাদের দলে রয়েছে। তবে আমাদের প্রথম লক্ষ্য সব সময় সিরিজ় জেতা এবং সেরা দলকে মাঠে নামানো।’

তিনি আরও জানান, জয়সওয়ালের মতো তরুণ ক্রিকেটাররা যখনই সুযোগ পাবেন, তখনই তাঁদের রান করতে হবে এবং নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। দুশখাতে বলেন, ‘ভারতীয় ক্রিকেটের বাস্তবতা এটাই। এখানে ভুল করার সুযোগ খুব কম। দল পরিবর্তনের কারণে হোক বা অন্য কোনও কারণে সুযোগ মিলুক, ক্রিকেটারদের সেই সুযোগ কাজে লাগাতেই হবে।’

সুযোগ পেলেও রান পাচ্ছেন না জয়সওয়াল

তবে দলের ভরসা পেলেও সাম্প্রতিক ম্যাচগুলোতে নিজের সেরাটা দেখাতে পারেননি জয়সওয়াল। আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে একমাত্র টেস্টে তিনি মাত্র ২৪ রান করেন। মহম্মদ সলিমের (Mohammad Saleem) বলে ভুল শট খেলতে গিয়ে আউট হয়ে যান। এর পর চলতি একদিনের সিরিজ়েও ব্যাট হাতে সফল হতে পারেননি তিনি। লখনউয়ের দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়ে মাত্র ৪ রান করেন। মহম্মদ সলিমের একটি ছোট লেন্থের বল কাট করতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন। জয়সওয়ালের সবচেয়ে বড় শক্তি তাঁর আক্রমণাত্মক ব্যাটিং। তবে ভারতীয় দলে দীর্ঘদিন জায়গা ধরে রাখতে হলে তাঁকে আরও নিয়মিত রান করতে হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *