২১ জুন এখন বিশ্বের সবথেকে বড় পার্বণ: প্রধানমন্ত্রী
প্রথমবার যোগ দিবসে কলকাতায় মেগা ইভেন্ট। রেড রোডের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন, ‘২১ জুন পৃথিবীর একাংশে সবথেকে লম্বা দিন। কিন্তু যোগ দিবস হিসেবে মান্যতা পাওয়ার পরে তাঁর গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। যোগ সবাইকে জুড়ে দেয়। এখন ২১ জুন বিশ্বের সবচেয়ে বড় পার্বণে পরিণত হয়েছে। যোগ দিবস পালনে কলকাতায় আসতে পেরে আমার নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। এই উদ্যোগ ও উদ্যম অত্যন্ত প্রশংসনীয়।’