Brazil vs Haiti । ব্রাজ়িলের Do or Die ম্যাচ : হাবিবুর মণ্ডল
চলতি বিশ্বকাপে গ্রুপ সি পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হতে চলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল। প্রথম ম্যাচে মরক্কোর বিরুদ্ধে ১-১ গোলে ড্র করায় সেলেকাওদের জন্য এই ম্যাচটি এখন কার্যত ‘ডু অর ডাই’ বা মরণ-বাঁচন লড়াই। টুর্নামেন্টের নক-আউট পর্বে যাওয়ার আশা টিকিয়ে রাখতে হলে হাইতির বিরুদ্ধে জয় ছাড়া অন্য কোনও পথ খোলা নেই ভিনিসিয়াসদের। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচ নিয়ে ব্রাজিলের রণকৌশল এবং শক্তি-দুর্বলতার চুলচেরা বিশ্লেষণে স্টুডিয়োতে উপস্থিত প্রাক্তন ভারতীয় তারকা ফুটবলার হাবিবুর মণ্ডল। দেখুন সেই বিশেষ ভিডিয়ো।