Washing Machine Load Size: বেশি জামা ভরলেই বিপদ! ওয়াশিং মেশিনে একসঙ্গে ক’টা কাপড় কাচা উচিত? নিয়ম জানেন না অনেকেই… | Overloading Your Washing Machine? Here’s How Many Clothes You Should Wash at Once
নয়া দিল্লি: আজকাল প্রতিটি বাড়িতেই ওয়াশিং মেশিন অপরিহার্য জিনিস হয়ে উঠেছে। ব্যস্ত সময়ে সকলের পক্ষে জামা-কাপড় কাচাকাচি সম্ভব হয় না। তবে জানেন কি, আপনার একটি ছোট ভুলে দামি মেশিনটি অকেজো হয়ো যেতে পারে? মেশিনে অতিরিক্ত জামা-কাপড় দেওয়া অত্যন্ত বিপজ্জনক। ওয়াশিং মেশিন যাতে বহু বছর টিকে থাকে, তার জন্য একবার ওয়াশে কতগুলি কাপড় দেওয়া উচিত, তা জেনে নিন-
ওয়াশিং মেশিনে অতিরিক্ত কাপড় দিলে ভিতরে থাকা ড্রামের উপর বাড়তি চাপ পড়ে। এর ফলে মোটর অতিরিক্ত গরম হয়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়াও, মেশিনে অতিরিক্ত কাপড় দিলে কাপড় ঠিকমতো ঘোরে না। এতে কাপড়ে ডিটারজেন্ট লেগে থাকে, যার ফলে ধোয়ার পরেও কাপড়গুলো নোংরা ও দুর্গন্ধযুক্ত থাকে।
প্রতিটি ওয়াশিং মেশিনের একটি নির্দিষ্ট ধারণক্ষমতা থাকে, যেমন ৬ কেজি, ৭ কেজি বা ৮ কেজি। এর মানে এই নয় যে আপনি এতে প্রয়োজনের চেয়ে বেশি কাপড় ভরে দেবেন।
কোন মেশিনে কটা জামাকাপড় কাচতে দেবেন?
- ৬ কেজি মেশিন: একবারে ৮ থেকে ১০টি পোশাক (হালকা শার্ট, প্যান্ট) কাচা যেতে পারে।
- ৭ কেজি মেশিন: একবারে সর্বোচ্চ ১১ থেকে ১৩টি জামাকাপড় ধোয়া যেতে পারে।
- ৮ কেজি মেশিন: একবারে সর্বোচ্চ ১৪ থেকে ১৬টি কাপড় কাচা যেতে পারে।
কাপড় দেওয়ার আগে এই নিয়ম অনুসরণ করুন:
মেশিনে কাপড় ভরার পর উপরে কিছুটা জায়গা খালি রাখুন। এবার ড্রামের ভেতরে আপনার হাত ঢোকান। যদি কাপড় এবং ড্রামের উপরের দেয়ালের মধ্যে আপনি সহজেই আপনার হাত নাড়াতে পারেন, তবে বুঝবেন কাপড় ঠিকমতো ভরা হয়েছে। যদি হাত ঢোকানোর মতো জায়গা না থাকে, তবে কিছু কাপড় বের করে ফেলুন।
ওয়াশিং মেশিনের ড্রাম সবসময় ৭০-৮০ শতাংশ পর্যন্ত ভরুন। মেশিনটি কখনোই পুরোপুরি ভর্তি করবেন না।
প্রয়োজনের চেয়ে বেশি ডিটারজেন্ট ব্যবহার করলে অতিরিক্ত ফেনা হতে পারে, যা মোটরের ক্ষতি করতে পারে।সবসময় মোটা জিন্স এবং হালকা কাপড় আলাদাভাবে ধোওয়া উচিত।