৫ দিন পরে কাঁচরাপাড়ার সেই স্কুলে মিলল আরও ৮ লক্ষ টাকা! সব মিলিয়ে উদ্ধার ১.৮৫ কোটি - 24 Ghanta Bangla News
Home

৫ দিন পরে কাঁচরাপাড়ার সেই স্কুলে মিলল আরও ৮ লক্ষ টাকা! সব মিলিয়ে উদ্ধার ১.৮৫ কোটি

Spread the love

উদ্ধার হওয়া টাকা বীজপুরের প্রাক্তন বিধায়ক সুবোধ অধিকারী এবং তাঁর ভাই তথা কাঁচরাপাড়ার চেয়ারম্যান কমল অধিকারীর ‘কালো টাকা’ বলে দাবি করেছেন বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস। তিনি বলেন, ‘শুধু একটা স্কুলে নয়, আমার ধারণা আরও অনেক জায়গায়, বিভিন্ন প্রতিষ্ঠানে ওরা টাকা রেখেছে। যে জায়গা ওরা নিরাপদ মনে করেছে, যেখানে কারও নজর পড়বে না, সেখানেই টাকা রাখা হয়েছে। না হলে স্কুলে এত টাকা থাকতে পারে না।’ বিধায়কের অভিযোগ, ২০২২ সালে চিটফান্ড মামলায় সিবিআই বাড়িতে তল্লাশি অভিযান চালানোর পর থেকেই সুবোধ কালো টাকা লুকোনোর জায়গা খুঁজছিলেন। কমল-সহ এফআইআরে যাঁদের নাম রয়েছে, তাঁদের পুলিশ খুঁজে বের করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরও ‘কালো টাকা’ পাওয়া যাবে বলে দাবি করেছেন বিধায়ক। পুলিশ সূত্রে খবর, কমল এবং সুবোধ রাজ্যে পালাবদলের পর থেকেই ‘পলাতক’। তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও তা সম্ভব হয়নি বলেই জানিয়েছে পুলিশ সূত্র।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *