স্নাইপার হাতে নারী সুরক্ষায় রাজ্যে ২ মহিলা ব্যাটিলিয়ন
ভবানী ভবনের প্রস্তাব অনুযায়ী, মাতঙ্গিনী হাজরা ব্যাটিলিয়ন এবং রানি শিরোমণি ব্যাটিলিয়নে আপাতত কমান্ড্যান্ট, ডেপুটি কমান্ড্যান্ট, ডিএসপি, ইনস্পেক্টর, সাব-ইনস্পেক্টর, এএসআই, ওয়্যারলেস অপারেটর, পুলিশ ড্রাইভার এবং কনস্টেবল পদে ২০০৬ জন মহিলাকে নিয়োগ করা হতে পারে। মাতঙ্গিনী হাজরা ব্যাটিলিয়নের জন্যে এখনও জায়গা নির্দিষ্ট না হলেও প্রস্তাবে জানানো হয়েছে, ব্যারাকপুর পুলিশ ব্রিগেড এলাকার পরিকাঠামো ব্যবহার করা যেতে পারে রানি শিরোমণি ব্যাটিলিয়নের জন্য। এখন রাজ্য সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় রাজ্য পুলিশ।