স্ত্রীকে মারধর করে মাথা মুড়িয়ে প্রস্রাব পান করে বাধ্য করানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে
বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, এই অমানবিক ঘটনা ঘটেছে সেখানকার পাটনা থানার পান্ডোপাড়া গ্রামে। গত ১৪ জুন এই ঘটনা ঘটে। কোরিয়া জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার সুরেশা চৌবে জানান, এই নিয়ে গত ১৫ জুন অভিযোগ দায়ের করেন বছর ৩০-এর এক মহিলা। তাঁর স্বামী জিতেন্দ্র ঘাসিয়া মদ্যপ অবস্থায় তাঁকে নির্মমভাবে মারধর করেছেন বলে অভিযোগ করেন তিনি। এর পরেই নিদিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়।