সাংসদের লাশের ওপর উল্লাস! মাওবাদী নেত্রী পুষ্পার অতীত - 24 Ghanta Bangla News
Home

সাংসদের লাশের ওপর উল্লাস! মাওবাদী নেত্রী পুষ্পার অতীত

Spread the love

সাংসদের বুকের উপরে পৈশাচিক উল্লাস!

তবে সবচেয়ে শিউরে ওঠার মতো ঘটনাটি ঘটেছিল গোলাগুলি থামার পরে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রক্তে ভেসে যাচ্ছিল সাংসদ সুনীল মাহাতোর নিথর দেহ। ঠিক সেই সময়েই এগিয়ে এসেছিলেন শকুন্তলা মাহাতো।

নিষ্ঠুরতার সমস্ত সীমা অতিক্রম করে মাটিতে পড়ে থাকা সাংসদের রক্তাক্ত বুকের উপরে সজোরে নিজের পা তুলে দিয়েছিলেন তিনি। ওই অবস্থায় চারপাশের সেই বীভৎস রক্তপাতের মাঝেই চরম উল্লাসে ফেটে পড়েছিলেন শকুন্তলা। তাঁর বিকৃত, ভয়ঙ্কর হত্যা উদ্‌যাপন, সেখানে উপস্থিত স্থানীয় বাসিদ্নাদের মনে এক চিরস্থায়ী আতঙ্ক সৃষ্টি করেছিল। তা থেকে তাঁরা আজও বের হতে পারেননি।

কিন্তু কেন এই বীভৎসতা? স্থানীয় বাসিন্দারা জানান, সেটা ছিল প্রতিশোধ স্পৃহা চরিতার্থের উল্লাস। ওই ঘটনার কিছুদিন আগেই পাশের লাঙ্গো গ্রামের বাসিন্দারা সংঘবদ্ধ হয়ে ১১ জন মাওবাদী সদস্যকে হত্যা করেছিল। সেই ঘটনার পিছনে সুনীল মাহাতোকেই দায়ী করেছিল নকশালরা আর সাংসদকে হত্যার ভয়ঙ্কর ছক কষেছিল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *