মহিলা কর্মীদের নিগ্রহের অভিযোগ, নিউ ব্যারাকপুরে ধৃত গেঞ্জি কারখানার মালিক
অভিযোগ, কারখানার মালিক মোহন দয়াল প্রায়ই কর্মরত মহিলাদের কুপ্রস্তাব দেন, সুযোগ পেলেই শ্লীলতাহানি করার চেষ্টা করেন। সত্তরোর্ধ মোহনকে কারখানার কর্মীরা দাদু বলে ডাকেন। তাঁর বিরুদ্ধেই উঠেছে গুরুতর অভিযোগ।