ডেঙ্গি–মৃত্যুতে তথ্য গোপন নয়, পোস্ট মর্টেমের ভাবনা রাজ্যের - 24 Ghanta Bangla News
Home

ডেঙ্গি–মৃত্যুতে তথ্য গোপন নয়, পোস্ট মর্টেমের ভাবনা রাজ্যের

Spread the love

ডেঙ্গি-মৃত্যু নিয়ে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরেই বিতর্ক। ডেঙ্গি-আক্রান্ত অবস্থায় অনেকের মৃত্যু হলেও সরকারি ব্যাখ্যায় অনেক ক্ষেত্রে এ জন্য সরাসরি ডেঙ্গিকে দায়ী করা হয়নি। ফলে ডেঙ্গি-মৃত্যুর যথাযথ সংখ্যা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। স্বাস্থ্যকর্তাদের একাংশ জানান, সেই বিতর্কের অবসান ঘটানোর সঙ্গে চিকিৎসা বিজ্ঞানের স্বার্থেও এই নয়া পরিকল্পনা। ডেঙ্গিতে মৃতদের ক্ষেত্রে মেডিকোলিগ্যাল পোস্টমর্টেম নয়, প্যাথলজিক্যাল অটোপসি চালুর প্রস্তাব দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর মতে, ‘ডেঙ্গিতে মৃত্যু চিহ্নিত করাই যথেষ্ট নয়। কোন প্যাথলজিক্যাল প্রক্রিয়ায় মৃত্যু, তা জানাও জরুরি। এতে চিকিৎসাবিজ্ঞান ও গবেষণায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *