কেরিয়ারে অন্যতম খারাপ পারফরম্যান্স, কঙ্গো ম্যাচের পর কী বললেন রোনাল্দো?
এই খারাপ পারফরম্যান্স করে তিনি বড় টুর্নামেন্টে টানা ১০টা ম্যাচে গোল পেলেন না। বিশ্বমঞ্চে অভিজ্ঞ প্লেয়ারের ক্ষেত্রে এই পরিসংখ্যান অতীতে দেখা যায়নি।
তবে এই ম্যাচে ব্যর্থতার পাশাপাশি কিছু পাওনাও রয়েছেন। পেদ্রো নেতো, হোয়াও নাভাস, হোয়াও ক্যান্সেলোর মতো প্লেয়াররা নজর কেড়েছেন।
তবে এই ম্যাচে পর্তুগাল, রোনাল্দোর পারফরম্যান্স নিয়ে আলোচনা হলেও কঙ্গোর কাছে ম্যাচটা অন্যতম স্মরণীয়। ১৯৭৪ সালের পর এই প্রথমবার বিশ্বকাপে তারা পয়েন্ট পেল। পাশাপাশি পর্তুগালের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে যেই লড়াইটা তারা করেছে তা বাকি বিশ্বকাপে মানসিক দিক থেকে কঙ্গোকে চাঙ্গা রাখবে।