এল নিনোর প্রভাবে কি এ বছর শুকনোই কাটবে বর্ষা? কবে থেকে বৃষ্টি? জানুন জ্যোতিষের কথা
কাগজে-কলমে দেশে বর্ষা ঢুকে গিয়েছে, কিন্তু বৃষ্টির দেখা নেই। মোসুমী বায়ু এলেও তা মেঘশূন্য বলে জানিয়েছেন আবহবিদরা। তাই আষাঢ় শুরু হলেও তীব্র গরমে নাজেহাল অবস্থা সবার। এল নিনোর দাপটে এখনও পর্যন্ত বর্ষণ শুরু হয়নি। ভারতীয় উপমহাদেশের বর্ষায় গত কয়েক বছর ধরেই প্রভাব ফেলছে এল নিনো। প্রশান্ত মহাসাগরে জলবায়ু ও তাপমাত্রার যেভাবে পরিবর্তন ঘটেছে, তার প্রভাব পড়েছে গোটা বিশ্বের ওয়েদার সিস্টেমেই, বাদ যায়নি ভারতের বর্ষাও।