High Court on Mahua Moitra: স্বস্তিতে মহুয়া মৈত্র, চাপড়ায় বিক্ষোভের দিনই বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের | Calcutta High Court order security guard to be deployed with MP Mahua Moitra - 24 Ghanta Bangla News
Home

High Court on Mahua Moitra: স্বস্তিতে মহুয়া মৈত্র, চাপড়ায় বিক্ষোভের দিনই বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের | Calcutta High Court order security guard to be deployed with MP Mahua Moitra

Spread the love

কলকাতা: নিজের লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরে গিয়ে বারবার বিক্ষোভের মুখে পড়তে হয়েছে সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra)। কখনও ডিম ছোড়া হয়েছে, কখনও স্লোগান দেওয়া হয়েছে। মঙ্গলবারও চাপড়ায় মহুয়া মৈত্রের গাড়ি ঘিরে চলে বিক্ষোভ, কালো পতাকা নিয়ে পথ অবরোধ করা হয়। এদিনই মহুয়াকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

মহুয়াকে নিরাপত্তা দিতে বলল হাইকোর্ট

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, মহুয়া যখনই তাঁর লোকসভা কেন্দ্রে প্রবেশ করবেন, তখন তাঁর সঙ্গে দু’জন পুলিশকর্মী মোতায়েন করতে হবে, যাতে তাঁকে কোনও ভাবে হয়রানি বা সমস্যার মুখে পড়তে না হয়।

তবে এই পুলিশি নিরাপত্তা আগামী ৩০ দিনের জন্যই দেওয়া হবে। আগামী ১ অক্টোবর মামলার পরবর্তী শুনানি।

সবিস্তারে আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *