রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ৪৫০০ পদে নিয়োগ, কত টাকা পাবেন হাতে? - 24 Ghanta Bangla News
Home

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ৪৫০০ পদে নিয়োগ, কত টাকা পাবেন হাতে?

Spread the love

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কাজের বড় সুযোগ। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Central Bank of India) ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য ৪৫০০টি পদে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ নিয়োগ করছে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা নির্ধারিত পোর্টালের মাধ্যমে এই পদের জন্য আবেদন করতে পারবেন। ১২ জুন থেকে শুরু হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন এবং এর আবেদন করা যাবে ২২ জুন পর্যন্ত।

কতগুলি শূন্যপদ রয়েছে?

  • মোট পদ: ৪,৫০০

  • সবকটিই অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশের পদ

আবেদন করার শিক্ষাগত যোগ্যতা:

ভারত সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি বা সমতুল্য যোগ্যতা থাকতে হবে।

আবেদনকারীর বয়সসীমা:

৩১ মে, ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ন্যূনতম ২০ বছর এবং সর্বোচ্চ ২৮ বছর হতে হবে।

কী ভাবে বাছাই করা হবে?

অনলাইন টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। BFSI SSC এই পরীক্ষা নেবে। এছাড়া, আঞ্চলিক ভাষার উপর দক্ষতা পরীক্ষা করে দেখা হবে।

কত টাকা স্টাইপেন্ড: নিয়োগ হওয়া অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ১৫,০০০ স্টাইপেন্ড দেওয়া হবে।

কী ভাবে আবেদন করতে হবে?

প্রার্থীদের প্রথমে NATS পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর BFSI SSC পোর্টালের মাধ্যমে আবেদনপত্র ফিলআপ করতে হবে। অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার আগে নির্ধারিত আবেদন ফি জমা দিতে হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *