রুজি হারিয়ে ভরসা কমিউনিটি কিচেনে
আশিস নন্দী, হাবরা
সোমবার পর্যন্ত তাঁরা ছিলেন স্বনির্ভর। ছোট্ট একচিলতে গুমটি দোকান বা কাঁধের ডালায় পসরা ফেরি করে সংসার চালাতেন তাঁরা। সোমবার মধ্যরাতে হাবরা স্টেশনের প্ল্যাটফর্মে বুলডোজ়ার চালিয়ে ভেঙে গিয়েছে সেই সব দোকানপাট, ঝুপড়ি। রাতারাতি পথে বসা কয়েকশো মানুষ মঙ্গলবার দুপুরে এসে দাঁড়ালেন কমিউনিটি কিচেনের লাইনে।