Durgapur: ১২ লক্ষ টাকার বিদ্যুতের তার হাপিস! তদন্তে যা এল... - Bengali News | Durgapur There have been allegations of theft of electrical wires and equipment worth around 12 lakh rupees. - 24 Ghanta Bangla News
Home

Durgapur: ১২ লক্ষ টাকার বিদ্যুতের তার হাপিস! তদন্তে যা এল… – Bengali News | Durgapur There have been allegations of theft of electrical wires and equipment worth around 12 lakh rupees.

বিদ্যুতের তার চুরির অভিযোগImage Credit source: TV9 Bangla

দুর্গাপুর: প্রায় ১২ লক্ষ টাকার বিদ্যুতের তার এবং সরঞ্জাম চুরির অভিযোগ উঠেছে। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ঘটনা। তদন্তে কোকওভেন থানার পুলিশ।  ৩ জনকে গ্রেফতার করেছে। দুর্গাপুরের কোকওভেন থানার নারায়ণপুর এলাকায় পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ কর্পোরেশন প্রকল্পের জন্য ১১ কেভি ভূগর্ভস্থ কেবল প্রতিস্থাপনের কাজ চলছিল। ১০ জুলাই সেই তারগুলি চুরি হয়ে যায়। স্থানীয়ভাবে খোঁজাখুঁজির পরে ২১ জুলাই কোকওভেন থানায় অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ প্রথমে গাড়ির চালক নীতেশ কুমার যাদবকে গ্রেফতার করে। চুরি করা জিনিসপত্র তার গাড়িতে করে হাওড়ার লিলুয়া মালিপঞ্চঘোড়ায় পাচার করা হয়েছিল । পুলিশি জিজ্ঞাসাবাদে নীতেশ কুমার সব কিছু স্বীকার করে। পুলিশ তাকে নিয়ে হাওড়ায় অভিযান চালায়। অভিযান চালিয়ে পাচারের অভিযোগে রীতেশ প্রতাপ সিং নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ ।

রীতেশকে জেরা করে পুলিশ জানতে পারে চুরি করা বিদ্যুতের কেবল ও সরঞ্জাম রয়েছে অন্য একজনের কাছে। ২৭ জুলাই রবিবার পুলিশ অনুজ কুমার নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে। তার কাছ থেকেই উদ্ধার হয় চুরি যাওয়া বিদ্যুতের কেবল এবং সরঞ্জাম। নীতেশ ও রীতেশ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। অনুজকে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।

বিএনএস ২০২৩-এর ৩০৩ (২) ধারায় মামলা রুজু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। কোকওভেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক মইনুল হকের নেতৃত্বে তদন্তের দায়িত্বে ছিলেন এসআই রিন্টু মাহাতো। তদন্তকারী পুলিশের সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেছেন চুরি যাওয়া সংস্থার আধিকারিক শঙ্কর দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *