Pushpa Surrenders: 'এখানকার যে পরিস্থিতি...', যাঁর নামে ১০ লক্ষ টাকা ধার্য হয়েছিল, সেই 'পুষ্পা' এতদিনে পুলিশ কমিশনারের চরণে | Top Maoist Leader Pushpa Alias Shakuntala Surrenders After Two Decades in Armed Movement - 24 Ghanta Bangla News
Home

Pushpa Surrenders: ‘এখানকার যে পরিস্থিতি…’, যাঁর নামে ১০ লক্ষ টাকা ধার্য হয়েছিল, সেই ‘পুষ্পা’ এতদিনে পুলিশ কমিশনারের চরণে | Top Maoist Leader Pushpa Alias Shakuntala Surrenders After Two Decades in Armed Movement

Spread the love

কলকাতা:  দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে সশস্ত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা। আজ সেই পথ ছেড়ে অবশেষে স্বাভাবিক ও সুস্থ জীবনে ফেরার সিদ্ধান্ত নিলেন দুর্ধর্ষ মাওবাদী নেত্রী পুষ্পা ওরফে শকুন্তলা। ঝাড়খণ্ড ও বিহারে অত্যন্ত সক্রিয় এই পিএলজিএ (PLGA) মেম্বারের মাথার ওপর ছিল ১০ লক্ষ টাকার মোটা অঙ্কের পুরস্কার। সম্প্রতি পুলিশ কমিশনারের হাতে নিজের অস্ত্র তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন তিনি।

২০০১ সালে মাওবাদী সংগঠনে যোগ দেওয়া পুষ্পা দীর্ঘদিন ধরে ঝাড়খণ্ড-বিহারে একাধিক নাশকতামূলক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তবে বর্তমান পরিস্থিতির নিরিখে এই সশস্ত্র আন্দোলনের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি নিজেই। আত্মসমর্পণ করার পর শকুন্তলা জানান, “আমি মনে করি এখানকার যে পরিস্থিতি, তাতে এই আন্দোলন এখন আর ঠিক নয়। তাই আমি আত্মসমর্পণ করেছি। সরকার যেভাবে মূল স্রোতে ফেরার আহ্বান জানিয়েছে, তাতে আমার অনেক আশা জেগেছে। আমি এখন সাধারণ মানুষের মতো ঘর-সংসার করতে চাই।”

একই সঙ্গে জঙ্গলের অন্ধকার পথ ছেড়ে যারা এখনও লড়াই চালাচ্ছেন, তাঁদের প্রতিও বিশেষ বার্তা দিয়েছেন এই প্রাক্তন মাওবাদী নেত্রী। বাকি সদস্যদের উদ্দেশ্যে তাঁর আহ্বান, তাঁরাও যেন অস্ত্র ছেড়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন এবং মূল স্রোতে ফিরে এসে নতুন করে জীবন শুরু করেন। প্রশাসনের আশা, পুষ্পার এই পদক্ষেপ বাকি মাওবাদী ক্যাডারদেরও স্বাভাবিক জীবনে ফিরতে অনুপ্রাণিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *