ভরা মঞ্চে সামান্থাকে ‘লাভ ইউ’ বলতে নারাজ স্বামী, দ্বিতীয় বিয়েতেও কি সুখী নন অভিনেত্রী? - 24 Ghanta Bangla News
Home

ভরা মঞ্চে সামান্থাকে ‘লাভ ইউ’ বলতে নারাজ স্বামী, দ্বিতীয় বিয়েতেও কি সুখী নন অভিনেত্রী?

Spread the love

বিয়ের বয়স মাত্র কয়েক মাস। নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পরে ২০২৫ সালের ডিসেম্বরে রাজ নিদিমোরুর সঙ্গে নতুন জীবন শুরু করেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। একটা সময়ে বিয়ে বা প্রেম থেকে শতহস্ত দূরে থাকলেও, রাজের সঙ্গে ঘর বেঁধেছিলেন অভিনেত্রী। তবে এত অল্পদিনেই সামান্থাকে নিয়ে রাজের মন্তব্য উঠে এসেছে চর্চায়। স্ত্রীকে নাকি এখন শুধুমাত্র একজন অভিনেত্রী হিসেবেই দেখছেন। শুধু তাই নয়, ভরা মঞ্চে সামান্থার প্রতি ভালোবাসা প্রকাশ করতেও অস্বীকার করেছেন পরিচালক স্বামী।

নাগার সঙ্গে সম্পর্ক ভাঙার পরে দীর্ঘ বছর অদ্ভুত একটা যন্ত্রণার মধ্যে কেটেছে সামান্থার। ক্যামেরার সামনেও কখনও কখনও কান্নায় ভেঙে পড়েছেন তিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে জীবনের নানা অনুভূতির সংজ্ঞা বদলেছে তাঁর কাছে। এখন আর ঘন ঘন কাজ করতে চান না সামান্থা। শুধু তাই নয়, জনপ্রিয়তার পিছনে দৌড়কে একেবারেই ‘ভ্রান্ত ধারণা’ বলে মনে করেন তিনি।

এই মুহূর্তে ‘মা ইন্তি বাঙ্গারাম’ সিনেমার প্রচারে ব্যস্ত সামান্থা। সেখানেই ভরা মঞ্চে স্ত্রীর প্রতি ভালোবাসা জানাতে অস্বীকার করেন রাজ। অভিনেত্রীর কাজের প্রশংসা করতে দেখে অনুরাগীরা রাজের কাছে আবদার করেন, স্ত্রীকে একবার ‘আই লাভ ইউ’ বলতে। তবে সকলের সামনে এ কথা বলতে নারাজ রাজ।

পাল্টা তাঁর যুক্তি, ‘সামান্থাকে তো অনেকেই ‘লাভ ইউ’ বলেন। এখনও অনেকেই বলছেন। তাই এই ভালোবাসা শব্দটার মধ্যে তেমন নতুন কিছু নেই। বরং, অভিনেত্রী হিসাবে প্রতি বার আমায় চমকে দেয় সামান্থা। তাই ওকে অভিনেত্রী হিসাবেই দেখছি।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *